রাবিতে ‘প্রজন্ম ওয়েভ চলচ্চিত্র উৎসব’ অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি | ১ এপ্রিল ২০২২, ০৯:৫৮

প্রজন্ম ওয়েভ চলচ্চিত্র উৎসব

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘প্রজন্ম ওয়েভ চলচ্চিত্র উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (আরইউসিসি) এর আয়োজন করে। 

আমেরিকা এম্বাসির প্রজেক্ট হিসেবে ফেস্টিভালটি অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রজন্ম ওয়েভের ৩ টি স্বল্প দৈর্ঘ্যরে চলচ্চিত্র দেখানো হয়। 

‘মর্নিং কফি’ নামে প্রথম চলচ্চিত্রটি ব্যাক্তির মত প্রকাশের স্বাধীনতার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যার নির্মাতা বাশার জর্জিস। প্রদর্শনীতে বাশার জর্জিসের ‘দেয়াল’ নামে আরেকটি চলচ্চিত্র দেখানো হয়। যেটিতে বাংলাদেশের অসম্প্রদায়িকতার বিষয়টি তুলে ধরা হয়। যার মূল বাণী ছিল ‘ধর্ম যার যার, উৎসব সবার’। 

তৃতীয় চলচ্চিত্রটি দেখানো হয় বদরুল আনাম সৌদ পরিচালিত সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার বিষয়ক ‘হাওয়ায় ভাসা ভালোবাসা’।

প্রতিটি শর্টফিল্ম শেষে দর্শকদের প্রশ্ন এবং নির্মাতাদের প্রশ্নত্তর পর্ব রাখা হয়। সেইসাথে ফিল্ম সম্পর্কে অনেকে ব্যক্তিগত অভিব্যক্তি ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে ক্যারিয়ার ক্লাবের সভাপতি সাব্বির হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক রুকসানা বেগম ও সহকারী অধ্যাপক স্বপ্নীল রহমান। এছাড়াও অনুষ্ঠানে আমেরিকান অ্যাম্বাসির কর্মকর্তা, আরইউসিসির কর্মীরাসহ বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা