জাবিতে স্বশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

মান্নান, জাবি প্রতিনিধি | ২২ জানুয়ারী ২০২২, ১১:১৫

ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্বশরীরে ক্লাস ও পরীক্ষাসহ সকল ধরনের অফলাইন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

২১ জানুয়ারি (শুক্রবার) প্রশাসনিক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার।

তিনি আরও জানান, স্বশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হলেও আবাসিক হল সমূহ খোলা থাকবে। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ হলে অবস্থান করতে পারবে। ফাইনাল পরীক্ষা ছাড়া অনলাইনে চলবে সকল শিক্ষা কার্যক্রম। ক্লাস, টিউটোরিয়াল, এসাইনমেন্ট, প্রেজেন্টেশন ইত্যাদি অনলাইনে গ্রহন করা যাবে। তবে ফাইনাল পরীক্ষা স্থগিত থাকবে। যে সকল বিভাগের ফাইনাল পরীক্ষার রুটিন হয়েছে তাদের নতুন করে রুটিন করতে হবে। কোন বিভাগের পরীক্ষা শেষ হয়ে শুধু ভাইভা বাকি থাকলে সেটা অনলাইনে শেষ করা যাবে। লাইব্রেরি খোলা থাকবে শুধু বই নেয়া ও দেয়ার জন্য। তবে ভেতরে বসে কেউ পড়তে পারবেনা। অফিস সমূহ সকাল ৯ টা থেকে ২ টা অবধি খোলা থাকবে।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে ক্লাস বন্ধ করা হলেও চালু ছিল পরীক্ষা কার্যক্রম।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব